তানোরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ১৮:১৯ অপরাহ্ণ
তানোরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

 সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী তানোরে বিভিন্ন এলাকার ছোট বড় দোকান গুলোতে অবশেষে জমে উঠেছে ঈদের কেনাকাটা।ঈদকে সামনে রেখে উপজেলার তানোর বাজার,তালান্দ বাজার, চৌবাড়িয়া বাজার,মুণ্ডমালা বাজার,কালিগঞ্জ বাজারসহ এলাকা ঘুরে দেখা গেছে,গ্রাহকের রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে ক্রেতার সামনে তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন দোকান মালিক ও কর্মচারিরা।এবার দেশীয় কাপড়ের পাশাপাশি বিদেশী চাহিদাও বেশি বলে জানালেন কাপড় বিক্রেতারা।বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়,রমযানের শুরুতে বেচা বিক্রি একটু কম থাকলেও ১৫ রোজার পর থেকে মার্কেটে ক্রেতা সমাগম বেড়ে যায় এবং কেনা কাটাও বৃদ্ধি পেয়েছে।এবং বিভিন্ন হাট-বাজারে অবস্থিত ছোট বড় দোকানগুলোতে রোজার প্রথম দিকে তেমন ভিড়দেখা না গেলেও অবশেষে দোকান গুলোতে দেখা যাচ্ছে উপচেপড়া ভিড়।সব বয়সের নারী-পুরুষকে ভিড় করতে দেখা গেছে।ধণি-গরীব সবাই এখন ঈদ মুখী।ঈদের কেনাকাটায় উঠতি বয়সের মেয়েরা মেচিং করে ক্রয় করছেন জামা,জুতা ও জুয়েলারি কস্মেটি ক্সও।সাথে পাল্লাদিয়ে পিছিয়ে নেই পুরুষরাও।দেশীবিদেশী পোশাক ক্রয় করতে ব্যস্ত এখন কমবেশি সব বয়সের ক্রেতারা।প্রতিদিন ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটসহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে দেখা যাচ্ছে কম বেশী বেচাকেনা।এসব দোকানগুলোতে শাড়িসহ রেডিমেট পোশাক কেনারজন্য ছোট বড়সব মার্কেটেই ভিড়জমাচ্ছেন অনেকেই।শিশু ও নারীদের পাশাপাশি ছেলেরাও ঈদের নতুন পোশাক ক্রয় করতে ভিড় করতে দেখা গেছে উপজে লার বিভিন্ন মার্কেটগুলোতে।উপজেলা মার্কেটগুলো ছাড়া ও গ্রামগঞ্জের মার্কেট ও ছোট বড় দোকানগুলোতে ভিড় লক্ষ করা গেছে।উপজেলার বেশ কয়েকজন দোকান মালিকের সাথে কথা হলে তারা জানান,গত বছরের চেয়ে এবার বেচাকেনা খুব একটা ভালো হচ্ছে না।তাছাড়া এখনো পুরোপুরি ঈদের কেনাকাটা শুরু হয়নি।আর দু’ একদিন পরেই শুরু হবে ঈদের জমজমাট কেনাকাটা এমনটিই আশাবাদী অধিকাংশ ব্যবসায়ীরা।