তানোর উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৪, ১৪:৫৯ অপরাহ্ণ
তানোর উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন রাজশাহী তানোর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।এবারের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে দলীয় পরিচয়ের বাইরেও অনেকে প্রার্থী হওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন।আগামী সপ্তাহেই নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।ইসির আংশিক তফসিল অনুসারে ৪ঠা মে চতুর্থ ধাপে ৫২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।কোন উপজেলায় কখন নির্বাচন হবে তা আগেই ইসিরওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।অনেকেই মনে করেন,উপজেলা পরিষদ নির্বাচন সহস্থানীয় সরকার নির্বাচনগুলো সর্বজনীন।এসব নির্বাচনে দলীয় ভাবমূর্তি তেমন কাজে আসে না।কারণ,প্রতিটি এলাকার অধিকাংশ মানুষই চান দলমতের ঊর্ধ্বে সবচেয়ে ভালো প্রার্থীকে বিজয়ী করতে।তবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে এলাকাবাসী বিভিন্ন কারণে পছন্দের প্রার্থীর পক্ষে কাজকরিতে চান না।তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন।ক্ষমতাসীন দল কাউকে দলীয় প্রতীক না দেয়ার আগাম ঘোষণায় অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন।যেকারণে এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অংশ গ্রহণমূলক হবে।ভিন্ন মাত্রায় এবং সর্বোচ্চ প্রতিযোগিতা মূলক হওয়ার সম্ভাবনা রয়েছে।এবার এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই এবং মহিলা ভাইস তিন জন ও ভাইস চেয়ারম্যান তিন জন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করছেন।এসময় বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন।কেউ কেউ এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের মন জয় করারচেষ্টা করছেন।সম্ভাব্য প্রার্থীদের এমন আগাম প্রচারপ্রচারনা শুরু করেছে পুরোউপজেলার গ্রামসহ প্রত্যান্ত অঞ্চলে।এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রার্থীর কর্মী-সমর্থকরাও তাদের পছন্দের প্রার্থীর জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ(ফেসবুক)ব্যানার পোষ্টারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।অনেক প্রার্থীই উঠান বৈঠক,বর্ধিত সভা,ইফতার পার্টি,সনাতনধর্মীয় অনুষ্ঠানে যোগদান,গণসং যোগ,পথসভা এবং কর্মী সমা বেশ শুরু করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত।সরে জমিনে উপজেলার গ্রামসহ প্রত্যন্ত অঞ্চল ঘুরেদেখা গেছে ,এখনো তফশিল ঘোষণা হয় নাই।তারপরেও উপজেলার ২টি পৌরসভা ও ৭টিইউনিয়নে নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে।প্রার্থীর-কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারের মধ্যেও নির্বাচনের আলোচনা শুরু হয়েছে।বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া,উৎসবমুখর ও আনন্দঘন পরি বেশ।অপরদিকে কে হবে তানোর উপজেলা পরিষ দের পরবর্তী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তা নিয়ে শুরু হয়েছে সাধারণ জনগণের মাঝে হিসাবনিকাশ ও নানান জল্পনা-কল্পনা।তারা স্থানীয় চা-পানের দোকানে বসে চায়ের আড্ডা করছেন,নির্বাচন নিয়ে নানান আলাপ আলোচনা।তবে,ভোট আসলেই সাধারণ মানুষের অভিযো গের শেষ নেই।তাদের ভাষ্য,নির্বাচনের সময় ঘনিয়েএলেই কেবল নেতাদের পা পড়ে এ অঞ্চলের গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলে।নির্বাচন ঘনিয়ে এলে প্রার্থী এবং তাদের সমর্থক দের আনাগোনা বেড়ে যায় বহুগুণ।নির্বাচন চলে গেলে এসব নেতারা আমাদের আর খোঁজখবর রাখেন না!তবে এবারের নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান এলাকার মানুষজন।কারণ দলীয় মনোনয়ন কাউকে দেওয়া হয় নাই। তাই সাধারণ মানুষ জন বলেন এবার যে যার পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে জানান এলাকাবাসী।