বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ৫০টি ভ্যান বক্স ও ৫০টি হ্যান্ড ট্রলি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ণ
বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ৫০টি ভ্যান বক্স ও ৫০টি হ্যান্ড ট্রলি বিতরণ

বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের মাঝে ৫০টি ভ্যান বক্স ও ৫০টি হ্যান্ড ট্রলি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নগরীর আমানতগঞ্জ গ্যারেজে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করেন।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করা, বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাজের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলমসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।