৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৬

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে এক খতিবের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নিহত খতিবের নাম হাবিবুর রহমান (৫৫)।

তিনি গাজীপুর কোনাপাড়া গাউসুল আজম জামে মসজিদের খতিব ছিলেন। তার গ্রামের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার ভাজনা কদমতলায়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল মামুন।

নিহতের ভাইয়ের ছেলে মো. রফিকুল্লাহ জানান, তার চাচা হাবিবুর রহমান গাজীপুর কোনাপাড়া গাউসুল আজম জামে মসজিদের খতিব ছিলেন। সেখানে ঈদুল আজহার নামাজ শেষে এলাকাবাসী তাকে কোরবানির জন্য গরু জবাই করতে নিয়ে যান। তিন থেকে চারটি গরু জবাই করেন।

এরপর আরেকটি গরু জবাই করার জন্য একটি বিদ্যুতের খুঁটির নিচে তারা দাঁড়িয়ে ছিলেন। খুঁটির ওপরে বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। এ সময় ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয় ঘটনাস্থলে এক শিশু মারা যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। শুক্রবার বিকেল পাঁচটায় মির্জাগঞ্জ উপজেলার ভাজনা কদমতলা গ্রামে তার জানাজার অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মির্জাগঞ্জ থানার ওসি মো. ওহিদুজ্জামান বলেন, নিহতের পরিবার বিষয়টি অবগত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo