বরিশাল মহানগর বিএনপির সদস‍্য নবায়ন ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ১৯:২৭ অপরাহ্ণ
বরিশাল মহানগর বিএনপির সদস‍্য নবায়ন ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ

রাইজিং ডেক্সঃ
বরিশাল ক্লাবের হল রুমে মহানগর বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়। আজ রোববার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান জনাব আব্দুল আউয়াল মিন্টু।সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুসহ কেন্দ্রীয় নেতারা এবং বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন।