বদলগাছীতে মটর সাইকেল ভুটভুটি সংঘর্ষে ঝরে গেল তাজা একটি প্রান।
admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৪, ১৪:৩৫ অপরাহ্ণ
আবু রায়হান লিটন, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ
কুকুরকে সাইট দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে সুলতান মাহমুদ রঙিন(৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।১৯এপ্রিল আনুমানিক বিকাল ৪.৩০ টায় বদল গাছী থানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।নওগাঁ জেলার বদলগাছী সদর,মাষ্টারপাড়ার বাসিন্দা রঙিন একজন বাই সাইকেলের খুরচা যন্ত্রাংশ ব্যবসায়ি।সড়ক দুর্ঘটনার শিকার রঙিন হোসেনকে প্রথমে বদল গাছী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে রাত আনুমানিক ৩ টায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরন করেন।তাঁর স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে।প্রত্যক্ষ দর্ষী ও স্হানীয়রা জানান প্রতিনিয়ত ছোট্ট খাটো দুর্ঘটনা এখানে ঘটতেই থাকে।স্হানীয় জনগণ আরও বলেন,বদল গাছী চার মাথার মোড় থেকে হাট খোলা বাজার,মাতাজি রোড, নওগাঁ রাস্তার দুই পার্শ্বে ফুটপাত ছোট ছোট দোকানী ও যত্রতত্র রাখা ভ্যান অটোরিকশা সি এন জির দখলে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষকে।এসব দেখার কেউ নেই বলে দুঃখ প্রকাশ করেন তারা।বিষয় গুলো গুরুত্বের সাথে বিবেচনা পূর্বক আসু নিরসনে প্রয়োজনীয় ব্যবস্হার দাবি জানান স্হানীয় জনগণ।সচেতন মহল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি তাড়াতাড়ি ফুটপাত দখল মুক্ত সহ যত্রতত্র রাস্তায় গাড়ি পার্কিং মুক্তের অনুরোধ জানিয়েছেন।