ফরিদপুরের বোয়ালমারীর কলেজছাত্রীকে গোপালগঞ্জ থেকে উদ্ধার।
admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ণ
রাকিবুল ইসলাম তুরান রিপোর্টার :ফরিদপুর
প্রেমের টানে কলেজ ছাত্রী ঘড় ছাড়া। স্মৃতি রানী শীল, প্পিতা :সনজিৎ কুমার শীল, গ্রাম গুনবাহা,প্রেমের টানে ঘর ছাড়ে দিবস কুমার মন্ডল এর সাথে। দিবসের পিতা সুভাষ মন্ডল , ঠিকানা বোয়ালমারী বড় বাইখির।জানা যায় দীর্ঘদিন ধরে তাদের সাথে প্রেমের সম্পর্ক চলছিল। ১৯ মার্চ মঙ্গলবার প্রেমের টানে ঘর ছাড়ে তারা। গোপালগঞ্জ আদালতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার ২০ মার্চ রাতে থানায় চার জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
ফরিদপুরের বোয়ালমারী থেকে অপহরন মামলায় কলেজছাত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
এ সময় প্রেমের টানে যার সাথে স্মৃতি রানী শীল, পালিয়েছে সেই দিবস মন্ডল কে অপহরণকারী হিসেবে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। প্রধান প্রেমিক গ্রেপ্তার হলেও সহযোগী বন্ধুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
জানা যায় স্মৃতি এবং দিবস গোপালগঞ্জ কোর্ট থেকে বিয়ে করেছে।
মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, উপজেলার বনচাকী বাইখির গ্রামের দিবস মন্ডল (২২), পীযূষ বিশ্বাস (২০), অসিম বিশ্বাস (৪৫) ও গুনবহা গ্রামের রমেশ পালসহ (২৭) অজ্ঞাত ২/৩ জন।
থানা ও মামলা সূত্রে জানা যায়, কলেজ ছাত্রী স্মৃতি রানী শিল বোয়ালমারী পৌর সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে পড়াশোনা করে। কলেজে আসা যাওয়ার পথে বাইখির-বনচাকী গ্রামের দিবস মন্ডল (২২) প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (১৯ মার্চ) সকালের দিকে কলেজে যাওয়ার পথে দিবস তার লোকজন নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, কলেজ ছাত্রীকে বৃহস্পতিবার দুপুরের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাতপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মামলার ১ নম্বর আসামি দিবস মন্ডল কে আটক করা হয়। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। ওই কলেজ ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অপহরণ নাকি প্রেম গঠিত ব্যাপার জানা যাবে মামলার তদন্তের শেষে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগের পরপরই শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে।