বুধবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে উদ্ধারকৃত ওই নারীর নাম মোছাঃ নাজমা বেগম (৪০)।তিনি নান্দাইল পৌর সভার চারআনি পাড়ার আঃ মান্নানের স্ত্রী ও দুই সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতের পাশে এক নারীর রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।পরে খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন লাশ দেখতে ভিড় করে।এলাকাবাসী নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দিলে রাত ১০.৩০মিনিটের দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।স্থানীয়দের ধারনা রাতের আধাঁরে বাজার থেকে বাড়ি যাবার পথে কেউ থাকে খুন করে রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতে লাশ ফেলে গেছে।