বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত জের ধরে এক কৃষি কর্মকর্তা সহ তার পরিবারের উপর বর্বরতা হামলা চালিয়েছে একই এলাকার ভূমি দখলদার ওলি মিয়া সহ তার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী।অভিযোগ সূএে জানা যায়,চৌকিবাড়ী মৌজার ২৪০০/৩১২০নং দাগে চৌকিবাড়ী এলাকার কৃষি কর্মকর্তা মোঃ আদম আলী খাঁন এর ২০ শতক জমি রয়েছে।উক্ত জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে গত ১৫/৪/২০২৪ তারিখ অনুমান সন্ধা৬ ঘটিকার সময় একই এলাকার কুখ্যাত ভূমি দখলদার, বাবু,ওলি মিয়া,গণি,আলআমিন সহ তার গুন্ডা বাহিনীরা কৃষি কর্মকর্তা আদম আলীর পৈত্রিক সম্পতি জোর পূর্বক দখলে নিয়ে মাটি ভরাট এর কাজ করছে।এমন সংবাদ শুনতে পেয়ে কৃষি কর্মকর্তা আদম আলী তার নিজ নামে সম্পতিতে মাটি ভরাট করতে নিষেধ করে।কিন্তু ওলি মিয়া বাহিনী তার নিষেধ অমান্য করে জোর পূর্বক মাটি ভরাট ও কৃষি কর্মকর্তা আদম আলীকে অখ্যাত ভাষায় গালি-গালাজ করে। কৃষি কর্মকর্তা আদম আলী মাটি ভরাট কাজে বাঁধা প্রধান করিলে আগে থেকে ওত পেতে থাকা ওলি মিয়া বাহিনী হাতে দেশীয় অস্ত্রশত্রু নিয়ে কৃষি কর্মকর্তা আদম আলী এর উপর অতর্কিত হামলা করে তার চিৎকারে দুই ছোট মেয়ে এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায়।পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ধুনট সরকারি হাসপাতালে নিয়েযায়। কর্তব্যরত চিকিৎসক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পাঠিয়ে দেন।রিপোর্টটি লেখা পযন্ত কৃষি কর্মকর্তা আদম আলী সহ তার দুই মেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। কৃষি কর্মকর্তা আদম আলী খাঁন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় উপ কৃষি অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।এই ঘটনায় আহতের স্ত্রী মোছাঃ দিলরুবা আক্তার বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এই বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সৈকত হাসান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।