তানোর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪, ২০:৩৬ অপরাহ্ণ
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোর প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৩ মার্চ)আসর নামাজের পরে তানোর থানামোড়স্থ প্রেসক্লাব কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় প্রেসক্লাবের আহবায়ক ইমরান হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মো:আনোয়ার হোসেন ও এসআই ইকবাল হোসেন।প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উক্ত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক কমিটির জেনারেল সদস্য আশরাফুল ইসলাম রনজু,সাবেক সভাপতি সাইদ সাজু,সাবেক সেক্রেটারী টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু,সোহেল রানা,মাহবুব আলম জুয়েল, ওবাইদুর রহমান সুজন ও অফিস সহায়ক সেতাউর রহমান।এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দলিল লেখক মঞ্জুর রহমান,বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী ও দলিল লেখক সেলিম রেজা,সাংবাদিক আবুল কাশেম বাবু ও মার্কেট মালিক রুস্তম আলী প্রমুখ।অনুষ্ঠানে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন,সাইদ সাজু ও ইমরান হোসাইন।আলোচনা সভা শেষে ও ইফতারের পূর্ব মূহুর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করেন সাংবাদিক মাহবুব আলম জুয়েল।