তানোরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৪, ২২:৫৫ অপরাহ্ণ
তানোরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সুজন তানোর (রাজশাহ) প্রতিনিধি :

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে”এই প্রতি পাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করা হয়।প্রতি বছরের ন্যায় এবারেও উৎসবমুখর পরিবেশে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।দিবসটি উদযাপন উপলক্ষে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি,আধা-সরকারি,স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি।সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই দিন উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠী,হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দির,গীর্জাসহ সকল উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আবিদা সিফাত,তানোর থানার ভারপাপ্ত(ওসি) আব্দুর রহিম,মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার ওহাব হোসেন,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা,উপজেলা ইসলামি ফাউন্ডেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্ব- শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারী,উপস্থিত ছিলেন।