তানোরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৪, ২১:২৭ অপরাহ্ণ
তানোরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

“প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এ স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।প্রদর্শনীতে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সারা বাংলাদেশের ন্যায় তানোর উপজেলার ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।পরে সকাল সাড়ে ১১টার সময় তানোর উপজেলা মাঠপ্রাঙ্গনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ মোস্তাফিজুর রহমান।উক্ত প্রদর্শনীর শুভ উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানসমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণি সম্পদ প্রদর্শনী বস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা.মো. ওয়াজেদ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ,প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মাহাবুবুল আলমসরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন,সফল খামারি মো.সেকেন্দার আলী।এতে সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন তানোর প্রাণিসম্পদ অফিসেরমাঠসহকারী মো.মামুনুর রশিদ,এছাড়াও রেনেক্স এনিম্যাল হেল্থ কোম্পানির এমডি ও আজকের তানোর অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক ইমরান বিশ্বাসপ্রমূখ।এছাড়াও অনুষ্ঠানে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তি যোদ্ধা,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,গণ মাধ্যম কর্মী,প্রাণিসম্পদ খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।উউদ্বোধনী ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন খামারিদের ৪০টি স্টল পরিদর্শন করেন।প্রদর্শনীতে খামারী ও প্রাণিসম্পদ বিষয়ক ৪০টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু,ছাগল, ঘোড়া,কবুতর সহ বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারী ও সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ ক্রেস্ট,সনদ পত্র প্রদান করা হয়।প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়