বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া ভেড়ামারায় জুনিয়াদহ শাখার আয়োজনে এক শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪শে এপ্রিল) সকালে জুনিয়াদহ বাজার সংলগ্ন ব্যাংকে উক্ত গ্রামের অসংখ্য কৃষক উৎসবমুখর পরিবেশে এই হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান,এ ধরনের আয়োজন কৃষকদের সাথে ব্যাংকের আরো একটি মধুর সম্পর্ক তৈরি করলো।মাটি ও মানুষের ব্যাংক কৃষি ব্যাংক,কৃষক বাঁচলে দেশ বাঁচবে,এই স্লোগানকে সামনে রেখেই পুরানো ঋণ পরিশোধ করে নতুন ঋণের হিসাব খোলাই এই হালখাতার মূল উদ্দেশ্য।এলাকার মানুষ এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।