পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।২২ মার্চ-২০২৪ শুক্রবার রাত ৮ টায় রামগড় থানার গোপন সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে রাম গড় থানাধীন ১নং রামগড় ইউপির ৪নং ওয়ার্ড সোনাই আগা মিন্টু কোম্পানীর কাঠ বাগান এলাকায় থেকে ৬৫ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন(৪২)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রামগড় উপজেলার রামগড় ইউপির ৪ নং ওয়ার্ডের সোনাইআগা এলাকার মো.সিরাজ মিয়ার ছেলে।রামগড় থানা পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত আনোয়ার হোসেনকে ৬৫পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সবুজ রংয়ের সিএনজিসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।