জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কলাপাড়া থানা এসআই জহিরুল ইসলামের পুলিশের একটি টিম নেতৃত্বে উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় কিশোর গ্যাং সদস্য ইমরান জোমাদ্দারকে ২ কেজি গাঁজাসহ আটক করে।
এসআই জহিরুল ইসলাম বলেন, আটককৃতর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।