অবসর প্রাপ্ত পুলিশ কর্মচারী বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির ঘর ভাঙচুর ও লুটপাট অভিযোগ
admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হামিরদী ইউনিয়নে মহেশ্বরদী সেনকান্দা গ্রামের মৃত্যু আঃ রশিদ খালাসী ছেলে অবসর প্রাপ্ত পুলিশ কর্মচারী সরকারী মোঃ সামসুল হক খালাসী (৬৫)কে তার নিজ দখল জমি থেকে পিয়াজ উঠিয়ে বাড়ির ফিরা পথে তার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির ঘর ভাঙচুর ও লুটপাট ঘটনা ঘটে এবিষয় একটি অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে সূত্রে জানা যায়, ঘটনার ঘটে (২৩ মার্চ) শুক্রবার দুপুর আড়াইটার দিকে মিজানুর সন্ত্রাসী বাহিনী দেশী অস্ত্র নিয়ে , রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি সহ হাতুড়ি নিয়ে (অবসর প্রাপ্ত পুলিশ কর্মচারী) তাদের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দরজার ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে হামলা চালিয়ে স্বর্ণ অলংকার ও নগদ দুই লক্ষ টাকা, ১৫ থেকে ২০ বস্তা পিয়াজ দিনে দুপুরে লুটে নেয় সন্ত্রাস বাহিনী। তার পুত্র বধূর শ্লীলতাহানির চেষ্টা চালায়। তার পুত্র বধূর চিৎকার দিলে আশপাশে এলাকার মানুষ ছুটে আসলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা টাকা স্বর্ণ অলংকার, ও পিয়াজ নিয়ে পালিয়ে যায়।সন্ত্রাসী হামলা চালিয়েছে, মিজান সেখ (৪৩), নুরু সেখ, আবু কালাম শেখ (৫০) রাকিব সেখ, (২৩), ৫। রাসেল শেখ (২০) পার্শ্ববর্তী গ্রামে ছোট মুসকুরন্দী লোকজন।ও অপরজনে সেনকান্দা গ্রামের আবুতালেব ফকির ছেলে শালাউদ্দিন (২৫),-হামিরদী, ইউনিয়নের বাসিন্দা। সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে এ বিষয় থানায় জানালে প্রাণনাশের মেরে ফেলা হুমকি দেয়।এই বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পেলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।