৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ

কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৮ সংবাদটি পঠিত

কলাপাড়া প্রতিবেদক ॥

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ এবং পৃথক স্থান থেকে অজ্ঞাত অপর এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় সৈকতের মিরা পয়েন্ট থেকে ওই জেলের লাশ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে সৈকতের পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মীরাবাড়ি পয়েন্টে কালো রংয়ের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে সনাক্ত করেছে। এছাড়া গঙ্গামতি এলাকায় পাওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। লাশ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে সহ এফবি সাগর কণ্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo