৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৯

গৌরনদীতে দুই প্রতারক দলিল লেখকের জেল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৯ সংবাদটি পঠিত

গৌরনদী প্রতিবেদক:

গৌরনদীতে জমির ভূয়া পর্চা তৈরি করে প্রতারণার মাধ্যমে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগে দুই দলিল লেখককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাজিব হোসেন এ রায় প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ইমন হোসেন ও মাহমুদ হাসান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাজিব হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ মানুষের জমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি একটি ভূয়া পর্চা জমা দিয়ে রেকর্ড সংশোধনের আবেদন করলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে তদন্তে প্রতারণার প্রমাণ মিললে দলিল লেখক ইমন হোসেন ও মাহমুদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধের কথা স্বীকার করেন।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন বলেন, ভূমি সংক্রান্ত অনিয়ম ও জালিয়াতি রোধে নিয়মিত অভিযান চলবে ধরনের অপরাধে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

গৌরনদী মডেল থানার নবাগত ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, দুই দলিল লেখক থানায় আটক আছেন। দন্ডের কাগজপত্র হাতে পেলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo