৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৭
শিরোনামঃ
পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান

ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড, জুতার মালা পরিয়ে শিক্ষককে পুলিশে সোপর্দ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৬ সংবাদটি পঠিত

ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রক্তিম শর্মার নামে এক স্কুলশিক্ষককে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

বুধবার (১৪ মে) বিকেলে অভিযুক্ত ওই শিক্ষকের মালিকানাধীন পৌরসভার হাওলাদার মার্কেটের শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা তাকে মারধর করেন। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ দিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ওই শিক্ষকের বিচার দাবি করে শত শত পোস্ট দেখা গেছে।

অভিযুক্ত শিক্ষক রক্তিম শর্মা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সত্য হরি শর্মার ছেলে। বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার গণিত বিভাগের শিক্ষক তিনি।

একাধিক সূত্রে জানা যায়, শিক্ষক রক্তিম চন্দ্র শর্মা পৌরসভার ৬ নম্বার ওয়ার্ডে হাওলাদার মার্কেটে কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। বুধবার সকালে এক ছাত্রী একা তার কম্পিউটার সেন্টারে যান। দীর্ঘ সময় পর ওই ছাত্রীসহ তিনি রিকশায় বাজারে গিয়ে ফুল ও বিরিয়ানি আনেন। ওই সময় স্থানীয়রা ওই কম্পিটার সেন্টারে গিয়ে ওই শিক্ষক ও ছাত্রীকে আপত্তিকর অবস্থা দেখতে পান এমন অভিযোগ তাদের।

এরপর তাদের ওই কম্পিউটার সেন্টারের ভিতর আটক করে রাখেন। ওই সময় ট্রেনিং সেন্টারের ভিতর জন্মনিরোধ সামগ্রীসহ অন্যান্য উপকরণ পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিচারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। তবে উত্তেজিত জনতা শিক্ষক রক্তিম শর্মাকে জুতার মালা পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে বাধ্য করেন। পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজিত জনতা তাকে মারধর করার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও জানান, এ শিক্ষকসহ আরেক শিক্ষক এর আগেও এ রকম একাধিক অনৈতিক কর্মকাণ্ড করে প্রভাশালীদের শেল্টারে পার পেয়ে যান। তাই তারা এ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আগের অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করেন।

জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খালেদা খানম বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার জরুরি সভা হবে। ওই সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ওই শিক্ষক এখন পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo