২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৫

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৫ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলা চালিয়েছে ইরানপন্থি বিক্ষোভকারীরা। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় রোববার করাচিতে বিক্ষোভে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র। ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, বিক্ষোভকারীদের বেশিরভাগেরই গুলি লেগেছে। আমরা কমপক্ষে আটজনের মৃতদেহ করাচির সিভিল হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালানোর পর শত শত ইরানপন্থি বিক্ষোভকারী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে এবং দূতাবাস প্রাঙ্গনে প্রবেশ করে ভাঙচুর করেছে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo