বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের হিসাব বলছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছবিটির আয় প্রায় ২ লাখ ৯০ হাজার ইউয়ানে পৌঁছেছিল। দিনের শেষে মোট আয় প্রায় ৩ লাখ ৯০ হাজার ইউয়ান হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। অথচ ছবিটির নির্মাণব্যয় ১ কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের সমান। টিকিটের দাম ২০ থেকে ৯০ ইউয়ানের মধ্যে হলেও বিক্রি হয়েছে মাত্র কয়েক হাজার।