খাবার হোটেল থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ২২:৫০ অপরাহ্ণ
খাবার হোটেল থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিবেদক ॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় খাবার হোটেল থেকে ইউসুফ আলী (১৭) নামে এক কিশোর কর্মচারির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারের একটি খাবার হোটেল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোর পার্শ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে।

সে ছোটবেলা থেকে মঠবাড়িয়ার নলবুনীয় গ্রামে মামা হেলাল মিয়ার আশ্রয়ে থেকে তার খাবার হোটেলে কর্মচারি হিসেবে কাজ করে আসছিলো।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সারাদিন হোটেলে বেচা কেনা শেষে রাতে ওই হোটেলে কিশোর ইউসুফ একাই ঘুমিয়ে ছিলো। সকালে তার মামা হেলাল মিয়া নিজ হোটেলে এসে দেখেন হোটেল বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভাগিনা ইউসুফের সারা নেই। পরে দরোজা ভেঙ্গে দেখেন হোটেলের আড়ার সাথে ইউসুফের লাশ ঝুলে আছে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল হালিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।