তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ১৯:৫২ অপরাহ্ণ
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

অনলাইন ডেক্সঃ

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র-সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, গত দেড় দশকে ৪ কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এবার তোমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়। ধানের শীষ প্রতীকে তোমাদের প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।

তিনি বলেন, চলো, আজ আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি— আমাদের প্রথম ভোট, হবে বাংলাদেশের পুনর্গঠনের জন্য। আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রাখার জন্য। আমাদের প্রথম ভোট, হোক ধানের শীষের জন্য। ইনশাআল্লাহ।