

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর পোর্ট রোড বালুর ঘাট এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় পোর্ট রোড বালুর ঘাটের বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।
আটককৃত হল, চাঁদপুর জেলার দক্ষিণ ডিংঙ্গাভাঙ্গা এলাকার মৃত রুহুল আমিনের মেয়ে সামছুরনাহার বেগম (৪৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবকার রাত সাড়ে ১২ টার দিকে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফখর উদ্দীনের নেতৃত্বে একটি টিম নগরের পোর্ট রোড বালুর ঘাটের বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে যাত্রী ছাউনির সামনে অভিযান চালান। এসময় ১ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেন।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।