৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৪

চার মামলায় কারাগারে সাবেক প্যানেল মেয়র বাহার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫২ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরসহ চারটি মামলা চলমান ছিল।সোমবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী চারটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন বলেন, “এনামুল হক বাহার একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা আদালতে জামিন প্রার্থনা করেছিলাম।”

উল্লেখ্য, এনামুল হক বাহার সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তাঁকে বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র হিসেবে মনোনীত করা হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo