৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০

ভোলায় আনুমানিক ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৫ সংবাদটি পঠিত

ভোলা প্রতিনিধি:

ভোলায় আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের প্রায় ১০ হাজার পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে কোস্টগার্ড দক্ষিণ জোন মাদকদ্রব্য ধ্বংস করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ল্যাফটেন্যান্ট মো. নাফিজ জানান, কোস্ট গার্ড এবং র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকা থেকে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছিল। তখন ওই মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছিল।

পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
এদিকে দীর্ঘ তিন মাস পর আদালতের নির্দেশে কোস্ট এত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo