শেরপুরে মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪, ২৩:৩৮ অপরাহ্ণ
শেরপুরে মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়ার শেরপুর শহরের হাজীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় মো.নজরুল ইসলাম(৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৩ মার্চ)সকাল ৭ টার দিকে মহাসড়কের শেরপুর শহরের হাজীপুর এই দুর্ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের মৃত্যু ডাঃ আরব আলী ফকিরের ছেলে নজরুল ইসলাম ফকির বলে জানা গেছে।শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো.নাদির হোসেন জানান,সকাল ৭টার দিকে রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে পুর্ব দিকে মোটর সাইকেল নিয়ে পার হবার সময় দ্রতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।এতে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জের মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।