উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সোহেল রানা কে দেখতে চায় তানোর উপজেলাবাসী

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪, ২৩:২৪ অপরাহ্ণ
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সোহেল রানা কে দেখতে চায় তানোর উপজেলাবাসী

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।তাই রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস- চেয়ারম্যান হিসেবে সোহেল রানাকে দেখতে চায় তানোর উপজেলাবাসী।তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার ইচ্ছেপ্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।স্থানীয় রাজনীতির শীর্ষ মহল সবুজ সঙ্কেত দিয়ে সোহেল রানাকে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন বলেও গুঞ্জন শোনাযাচ্ছে।সোহেল রানার প্রার্থী হবার খবরে একটি বিশেষ মহলের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে সোহেল রানা ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।এলাকার উন্নয়ন,সমাজ সেবা,ক্রীড়া ও সামাজিক- সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন।ফলে উপজেলা জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে।এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেবে জননেতা ও কর্মী বান্ধব তরুণ নেতৃত্ব সোহেল রানাকে বেছে নিয়েছেন।কারন ২টি পৌর সভা ও ৭টি ইউপির এবং বিভিন্ন এলাকার ভোটাররা বলেন গতবার আপনাকে ভোট দিয়েছি,কিন্তু আপনার ভাগ্যের নির্মম পরিহাস তাই আপনি হতে পারেননি।তবে এবার আমরা যেকোনো মুল্য আপনাকে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান বানাবো।সাধারণ মানুষ আরো বলেন এবার তানোর উপজেলার সব জায়গায় শুনা যাচ্ছে সোহেল রানার নাম।এবার উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান সোহেল রানা তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে মনে করছেন সাধারণ জন গণ।ইতমধ্যে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে তিনি জন সাধারণের কাছে দোয়া ও ভোটচেয়ে অঙ্গীকার করে বলেন ,বিজয়ী হলে স্থানীয় সাংসদের সহযোগিতায় তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জন গণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।এই জন্য সকলের কাছে তিনি দোয়া,সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।এদিকে তৃণমুলের নেতাকর্মী -সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন সোহেল রানাকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে ।এবিষয়ে রানা বলেন,গতবার আমি নির্বাচন করেছি এবার ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদে প্রতিদন্দীতা করবো।তিনি আরও বলেন,নির্বাচিত হলে তিনি উপজেলাবাসী কে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে তানোরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।এলাকায় কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন,সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।তিনি আরো বলেন,সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।