ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৪, ২২:৪৪ অপরাহ্ণ
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

জাহিদ হাসান

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকদবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ই মার্চ)রাত্রী ১০টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম,সহ-সভাপতি আহাদুজ্জামান রানা,যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ,ভেড়ামারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান মাস্টার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম,সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন সহ ভেড়ামারা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।