তানোরে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ফাইজুল সম্পাদক রাব্বানী

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৪, ১৫:২৫ অপরাহ্ণ
তানোরে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ফাইজুল সম্পাদক রাব্বানী

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,৯ই মার্চ শনিবার সকাল ১০টার দিকে তানোর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত দলিল লেখকদের কন্ঠভোটে আলহাজ্ব ফাইজুল ইসলামকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারন সম্পাদক এবং সোহেল হোসেনকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করা হয়েছে।উক্ত সম্মেলন উপলক্ষে সভাপতি আলহাজ্ব ফাইজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন সহসভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম,আলহাজ্ব,ফয়েজ উদ্দিন ও আরশাদ আলী,ওবাইদুর রহমান দুলাল,রায়হান আলী,শংকর বিশ্বাস,আশরাফুল আলম ভুলু, উত্তম কুমার,পলাশ গুহ, নইমুদ্দিন মন্ডল,মাহাফুজুর রহমান লেলিন,দেলোয়ার হোসেন,মাকসুজ্জামান টুটুল,হাবিব সরকার,মনিরুজ্জামান মনি,আব্দুস সবুর,আলিফ হোসেন, সাইদ সাজু,আবুল হোসেন,সারোয়ার হোসেন,বাবু ও রবিউল ইসলাম প্রমুখ।