তানোরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ণ
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে।তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী.স্ব্যস্থ্য কমপ্লেক্স.ফায়ার সার্ভিস.পল্লী বিদ্যুৎ,মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করেন।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(দায়িত্বপ্রাপ্ত)আবিদা সিফাত এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম,মহিলা ভাইসচেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ,সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন।এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের ভাষণ পাঠ করে শোনান।আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।