গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন অপরাধ নিয়ন্ত্রণ দক্ষতা কর্তব্য নিষ্ঠা সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পেয়েছেন পুলিশ কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন।
মঙ্গলবার সকালে ঢাকাস্থ্য রাজার বাগ পুলিশ লাইনে আয়োজিত জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৪ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পরিয়ে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর নিজ কর্ম দক্ষতায় বেশ সুনামের দাবিদার হয়েছেন ফিরোজ হোসেন।
মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, ধর্ষণ রোধে বিশেষ অবদান অর্জনে মঙ্গলবার এই সম্মাননা পদক দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে ফিরোজ হোসেন কুমিল্লা ক্রাইম বার্তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে এই সম্মাননার অনুপ্রেরণায় ভবিষ্যতে কুমিল্লা বাসীকে উত্তম সেবা প্রদানের কথা জানিয়েছেন।