শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী রুমানা আলী
admin
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ২২:৩৬ অপরাহ্ণ
গাজীপুর(শ্রীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী টুসি বলেন হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করে সকল মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এসময় প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.প্রনয় ভূষন দাসের সঞ্চালনায় আন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান,শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল,উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-মামুন,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ জামান,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুল হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স ও গণমাধ্যম কর্মীগণ।