বদলগাছীতে আগুনে পুড়ে গবাদিপশুসহ ঘুমন্ত বৃদ্ধের মৃত্যু।

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ণ
বদলগাছীতে আগুনে পুড়ে গবাদিপশুসহ ঘুমন্ত বৃদ্ধের মৃত্যু।

আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় আগুনে পুড়ে আলতাফ হোসেন(৬৫)নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে বদলগাছী উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আলতাফ হোসেন ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, তার বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকত।আজ মধ্যরাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায় স্থানীয় একজন। এরপর চিৎকার শুরু করলে আমরা আগুন লাগার বিষয় টি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।কিন্তু আগুন নেভানোর আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়।একইসাথে দুটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহাবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান,ঘটনাটি জানার পরে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে।এরই মধ্যে নিহতের পরিবারের মাঝে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে।