তানোর পৌরসভা পরিদর্শনে রাজশাহী বিভাগীয় কমিশনার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ণ
তানোর পৌরসভা পরিদর্শনে রাজশাহী বিভাগীয় কমিশনার

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌরসভা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।বুধবার২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও)মোস্তাফিজুর রহমান,তানোর সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম,তানোর পৌরসভার মেয়র ইমরুল হক,প্যানেল মেয়র আরব সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় তানোর পৌরসভা পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অফিসের বিভিন্ন রেজিস্ট্রার খাতা ও নথি পত্র পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন ও সঠিক সময়ের মধ্যে সেবাপ্রাপ্তিদের কাঙ্খিত সেবা প্রদানের জন্য দপ্তরের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন।