রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নে(ইউপি)দুই টি রাস্তা পাকা করণ ও একটি খাল খণনের উদ্বোধন করা হয়েছে।জানা গেছে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাধাইড় ইউনিয়নের(ইউপি)বৈদ্যপুর বায়া প্রকাশনগর ও মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়ক পাকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ভিত্তিপ্রস্তর নির্মাণের শুভ উদ্বোধন করেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।এ সময় উপস্থিত ছিলেন,তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,বাধাইড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আতাউর রহমান,ইউপি আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।একই দিনে বাধাইড় ইউনিয়নে(ইউপি) টেকসয় ক্ষুদ্রকার পানি নিষ্কাশন ও সম্পদ উন্নয়নে ধামধুম থেকে মোহাম্মদপুর খাল উন্নয়নের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।