“স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার”এ প্রতি পাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি)দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সরকার দিবসের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও)বার্নাবাস হাসদাক।উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী কাউছার আহমেদ,উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ৭টি ইউপি চেয়ারম্যান ছাড়াও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এবারের জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্য প্রায় দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি পাবে,সেবার পরিধিতে গতি সঞ্চার হবে,স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান।