আজ হাকিমপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ২১:৩৯ অপরাহ্ণ
আজ হাকিমপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত।

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা অডিটরিয়াম রুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান মোঃ হারুন -উর-রশিদ হারুন। বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন হাকিমপুর পৌর সভার সফল মেয়র মোঃ জামিল হোসেন চলন্ত।
বক্তারা বলেন সকল ইউনিয়নের গ্রাম পুলিশের পরিশ্রম বেশি,এছাড়া হিসাব রক্ষক ইউ পি সচিবদের পরিশ্রম বেশি, পরিশ্রম মোতাবেক তাহাদের বেতন কম, তাই তাহাদের বেতন বৃদ্ধি করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন। এসয়ে বিশেষ অতিথী হিসবে আরও উপস্হিত হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, ওসি তদন্ত ইন্স্ পেক্টর এস এম জাহাঙ্গীর আলম, হাকিমপুর উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, হাকিমপুর পৌর সভার সকল কাউন্সিলর গন, ৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউ পি মহিলা সদস্যগন, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ, গ্রাম পুলিশ সহ স্হানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অনেকেই উপস্হিত ছিলেন।