সাহেব উল্লাহ সরকার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ২০:৫১ অপরাহ্ণ
লিংকন মিয়া গাইবান্ধা প্রতিনিধি :
অদ্যকার ২৫ শে ফেব্রুয়ারী রোজ রবিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উক্ত বিদ্যালয়টি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে অবস্থিত।অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শাহ সারোয়ার কবীর।এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগন ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা,দৌড় প্রতিযোগিতা,দড়ি লাফ,সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।