শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত রোববার (১ নভেম্বর) থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় ছড়িয়ে পড়া আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তী সময়ে সোমবারও (২ নভেম্বর) বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।