ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৫:৩৩ অপরাহ্ণ
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি

ফুটবল মাঠের গ্যালারির উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। তবে এই কার্ড কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবহার করা হবে না; বরং শিশুদের ম্যাচে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণেই এটি ব্যবহার করবেন রেফারি।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন টিওয়াইসি স্পোর্টস।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি এবং অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। এসব আচরণ সরাসরি শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেই সমস্যা দূর করতেই নতুন এই ব্যবস্থা চালু করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।