যথাযোগ্য মর্যাদায় তানোর মহিলা ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ণ
যথাযোগ্য মর্যাদায় তানোর মহিলা ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন আজ ৭ মার্চ।এই দিনটি উপলক্ষে তানোর মহিলা ডিগ্রি কলেজে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত করা হয়েছে।মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষের নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে মহিলা কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুরশেদ আলী, সহকারী অধ্যাপক মুনসেফ আলীসহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে ঐতিহাসিক ৭ মার্চ কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের ভাষণ পাঠ করে শোনান। শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।