ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৪, ২২:০৫ অপরাহ্ণ
ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর)

১৪/৩/২৪ ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের তাড়াইল বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত প্রাইভেটকারের মোটরসাইকেল কে ধাক্কায় দিলে ঘটনা স্থলে রায়হান রহমান(২৫)নামক ঘটনাস্থলে তিনি নিহত হয়।সে খুলনা জেলার তেড়খাদা এলাকার কায়েসু জ্জামানের পুত্র।হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানায়, ঢাকা থেকে নিজের মটরসাইকেল যোগে তিনি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল রায়হান।পথিমধ্যে তাড়াইল বাসস্টান্ডে পৌঁছালে একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।প্রাইভেট কারে ধাক্কায় রায়হানের মোটরসাইকেল রেলিংয়ে সজোরে ধাক্কা খায় ।এতে ঘটনাস্থলেই সে মারা যায়।খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।পরিবারকে খবর দেওয়া হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।