ভাঙ্গায় অমর একুশে বই মেলা ও ঘুড়ি উৎসব ২০২৪ এর শুভ উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ২৩:১৪ অপরাহ্ণ
ভাঙ্গায় অমর একুশে বই মেলা ও ঘুড়ি উৎসব ২০২৪ এর শুভ উদ্বোধন

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বই মেলা ও প্রথম বারের মত ঘুড়ি উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।(২৯ ফেব্রুয়ারী-২০২৪)বৃহস্পতিবার বিকেলে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে গ্রন্থ মেলার শুভ উদ্বোধন করেন ফরিদ পুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার পিএএ।ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বি,এম,কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার পরিষদ চেয়ারম্যান এস,এম,হাবিবুর রহমান,ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মোঃফয়েজ,সাবেক ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার,বর্তমানে গোপালগঞ্জ জেলার কোটালি পাড়া উপজেলার নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ(ওসি)মামুন আল রশিদ,ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন সহ বিভিন্ন অফিসার বৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।