বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে তিনি বিসিসি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসির বর্তমান প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার এবং প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিসিসির সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান রতন ও আহমেদ জ্যাকি অনুপম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীম আকবর এবং বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া আজাদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বেগম সেলিমা রহমান সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।