বরিশালে ২৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০১:১২ পূর্বাহ্ণ
বরিশালে ২৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

রাইজিং ডেক্সঃ
বরিশাল নগরীর রুপাতলী বটতলা এলাকায় ২৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শুক্রবার বাদ আসর শুভ উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ২৫ নং ওয়ার্ড বিএনপির ত্যাগী নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানায় স্থানীয় নেতৃবৃন্দ।এই অফিস উদ্বোধনের মাধ্যমে ২৫ নং ওয়ার্ড বিএনপির দলীয় কর্মকাণ্ড আরও বেগবান হবে বলেও আশাপ্রকাশ করেন জিয়াউদ্দিন সিকদার জিয়া।