নওগাঁ জেলা বদলগাছী উপজেলায় মাদক-সন্ত্রাস নির্মূলে কঠোর ভূমিকায় কাজ করছেন অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান।বদলগাছী থানার(ওসি)মাহবুবুর রহমান যোগদানের পর থেকে তার দিকনির্দেশনায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।পুলিশের বিচক্ষণতার সাথে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান ও সন্ত্রাস নির্মূলে দিন-রাত উক্ত এলাকার হটস্পটখ্যাত এরিয়া গুলোতে পুলিশ সদস্যগণের অভিযান চালাতে মাদক কারবারি এবং সন্ত্রাসীরা পালাতে শুরু করেছে।এছাড়াও বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চোলাই মদ মোবাইল ফোন উদ্ধার ডাকাতি মামলার আসামিসহ অপহরণ ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছে(ওসি)মাহবুবুর রহমান।বদলগাছী উপজেলার সুশীল সমাজের অনেকেই বলেন,বদলগাছী থানার চৌকস পুলিশ অফিসারগণ ও পেশাদার পুলিশ সদস্যরা যদি তাদের দক্ষতা ও আন্তরিকতা কাজে লাগিয়ে কাজ করে।তাহলেই আমাদের বদলগাছী উপজেলা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে।এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান বলেন,যোগদান করার পর থেকেই উপজেলাকে মাদক সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেছি।মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন।যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য সরকার বদ্ধ পরিকর।এলাকার যুব সমাজকেও সচেতনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি।যেন মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের রক্ষা করে,নৈতিক শিক্ষা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।