রাজশাহীর তানোর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।রবিবার (১০ মার্চ)রাত ৮ টায় তানোর প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিক কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।তানোর প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি সাঈদ সাজুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান এর সঞ্চালনায় কমিটি গঠনের জন্য সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করে ৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।আহ্বায়ক কমিটিতে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ইমরান হুসাইন কে আহ্বায়ক এবং জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক লুৎফর রহমান কে যুগ্ম আহ্বায়ক করা হয়।এবং জাতীয় দৈনিক আজকের কাগজ পত্রিকার সাংবাদিক আসরাফুল ইসলাম রঞ্জুকে সদস্য সচিব করে সর্বসম্মতি ক্রমে আহ্বায়ক কমিটি গৃহীত হয়।নবগঠিত কমিটি আগামী তিন মাসের মধ্যে তানোর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তে তানোর প্রেসক্লাব কার্যালয়ে নবীন-প্রবীণ সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।নতুন আহ্বায়ক কমিটিকে বিভিন্ন মহলের রাজনৈতিক প্রতিনিধিরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।