তানোর উপজেলা পরিষদ নির্বাচনে রানা সকলের কাছে দোয়া প্রত্যাশী

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ০০:৩৭ পূর্বাহ্ণ
তানোর উপজেলা পরিষদ নির্বাচনে রানা সকলের কাছে দোয়া প্রত্যাশী

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।তাই রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদে রানা সকলের কাছে দোয়া প্রত্যাশী।তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।স্থানীয় রাজনীতির শীর্ষ মহল সবুজ সঙ্কেত দিয়ে রানাকে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।রানার প্রার্থী হবার খবরে একটি বিশেষ মহলের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে রানা ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজ নীতিতে জড়িয়ে পড়েন।এলাকার উন্নয়ন,সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন।ফলে উপজেলা জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে।এদিকে ভোটারদের সিংহভাগ তরুণ।এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেব জননেতা ও কর্মী বান্ধব তরুণ নেতৃত্ব রানাকে বেছে নিয়েছেন।কারন বিভিন্ন এলাকার ভোটাররা বলেন গতবার আপনাকে ভোট দিয়েছি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাই আপনি হতে পারেননি।তবে এবার আমরা যেকোনো মুল্য আপনাকে আমরা সবাই মিলে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান বানাবো।অন্যান্য সবকিছু তার অনুকুলে রয়েছে উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে মনে করছেন আমজনতা।ইতমধ্যে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে তিনি জনসাধারণের কাছে দোয়া চেয়ে অঙ্গীকার করে বলেন, বিজয়ী হলে স্থানীয় সাংসদের সহ যোগিতায় তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।এই জন্য সকলের কাছে তিনি দোয়া,সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।এ দিকে তৃণমুলের নেতাকর্মী-সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন রানাকে বিজয়ের ব্যাপারে আশা বাদী করে তুলেছে।এবিষয়ে রানা বলেন,গতবার আমি নির্বাচন করেছি এবারও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতা করবো।তিনি আরও বলেন,নির্বাচিত হলে তিনি উপজেলাবাসী কে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার,মাদক প্রতিরোধ,শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে তানোরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।