তানোরে বিভিন্ন অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ণ
তানোরে বিভিন্ন অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে বিভিন্ন অফিস পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।বুধবার বেলা ১১টায় প্রথমে তানোর উপজেলার (ভূমি)অফিস এরপর তানোর পৌরসভা ও তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।দুপুর ১২ টার দিকে কামারগাঁ ইউনিয়ন পরিষদের হল রুমে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে কামারগাঁ গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগয়ি কমিশনার।বেলা সাড়ে ১২টায় কামারগাঁ (ভুমি) অফিস ও নতুন একটি রাস্তা পরিদর্শন করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান,তানোর সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম,কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।